আলমডাঙ্গায় চাষিদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ

আপলোড তারিখঃ 2026-10-02 ইং
আলমডাঙ্গায় চাষিদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পেঁয়াজ চাষিদের মাঝে পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ জন কৃষকের হাতে এয়ার ফ্লো মেশিন তুলে দেওয়া হয়। উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এয়ার ফ্লো মেশিন বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হোসেন পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুর আক্তার।


বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর কুমার মণ্ডল, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ও উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সাবরিনা মুজাইল নাবিলা।


এছাড়া উপ-সহকারী কৃষি অফিসার আশরাফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষক মিলন হোসেন, জাহাঙ্গীর হোসেন, জমির উদ্দিন, ইসমাঈল হুদা, রাশিদুল ইসলাম, সাইদুল ইসলাম, আইনাল হক, মিজানুর রহমান, সুরাপ আলী, আজগর আলী, মামুন হাসান, হুমায়ন আহমেদ, নাসির উদ্দিন, মিরাজুল হক, লোকমান হোসেন, গোলাপ মিয়া, ইখতিয়ার হোসেন, টগর আলী, দিলদার ও মোজাম্মেল হক, উপ-সহকারী কৃষি অফিসার আব্দুর রফিকসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও পেঁয়াজ চাষিরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)