ছবির ক্যাপশন:
দামুড়হুদায় মাদক সেবনের অপরাধে মিলন মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে দামুড়হুদা মডেল থানা-পুলিশ। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আটককৃত মিলন মিয়া ছুটিপুর গ্রামের মৃত ছলেমনা মন্ডলের ছেলে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে তার নিজ বসতবাড়িতে মাদক সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিনের তত্ত্বাবধানে ভগিরতপুর পুলিশ ক্যাম্পের এসআই নিয়াজ মোহাম্মদ খাঁন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলার ছুটিপুর গ্রামের মৃত ছলেমনা মন্ডলের ছেলে মিলন মিয়া তার নিজ বাড়িতে গাঁজা সেবনরত অবস্থায় ধরা পড়েন। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসামীর ডোপ টেস্ট করেন। এরপর আসামীকে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের নিমিত্তে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সংক্ষিপ্ত বিচার আদালত) উপস্থাপন করলে বিজ্ঞ আদালত আসামি মো. মিলন মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ বলেন, ‘মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার এবং চোরাকারবারি, মাদক ক্রয়-বিক্রয়কারী, দস্যুতা, ছিনতাইকারী, ডাকাতসহ অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।’
