নয়মাইল বাজারে ৯ পিস ইয়াবাসহ দুজন আটক

আপলোড তারিখঃ 2026-10-01 ইং
নয়মাইল বাজারে ৯ পিস ইয়াবাসহ দুজন আটক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল বাজার থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে সিন্দুরিয়া ক্যাম্প পুলিশ। পরে সামারি ট্রায়ালে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে। আটকরা হলেন আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর গ্রামের দেলছার ফকিরের ছেলে সজিব (২৩) ও একই গ্রামের হাসেম আলীর ছেলে সাগর (২৮)।


পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ১১টার দিকে নয়মাইল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সজিব ও সাগরকে আটক করা হয়। সিন্দুরিয়া ক্যাম্পের ইনচার্জ এসআই শরিয়তুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের কাছ থেকে মোট ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটক দুজনকে সামারি ট্রায়ালের মাধ্যামে সাজা দেওয়া হয়। আদালত সজিবকে ৩ মাসের কারাদণ্ড এবং সাগরকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)