ওজনে কম দেয়ার অভিযোগ, ঠকছেন কার্ডধারীরা

দর্শনার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে টিসিবি পণ্য বিতরণ

আপলোড তারিখঃ 2026-09-30 ইং
ওজনে কম দেয়ার অভিযোগ, ঠকছেন কার্ডধারীরা ছবির ক্যাপশন:

দর্শনার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নে টিসিবি পণ্য বিতরণের সময় ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে দর্শনা পারকৃষ্ণপুর বাজার থেকে টিসিবির পণ্য বিতরণ করা হয়। টিসিবি কার্ডধারী ভুক্তভোগীরা অভিযোগ করেন, প্রতি মাসে নির্ধারিত মূল্যে পণ্য নিলেও তারা ওজনে ঠকছেন। 


দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হাসান আলী জানান, পারকৃষ্ণপুর গ্রামের ফুলো/বাগান পাড়ার ১০-১৫ জনকে চিনি ও মসুরের ডাল প্রতি কেজিতে ২০ থেকে ২৫ গ্রাম করে কম দেওয়া হচ্ছে। তিনি জানান, প্রতিমাসে দোকানে ওজন করে দেখেছেন যে ওজনে কম দেওয়া হচ্ছে। এ ইউনিয়নে প্রায় ২ হাজার টিসিবি কার্ডধারী রয়েছেন। তিনি আরও বলেন, ‘যদি এভাবে কম দেওয়া হয়, তাহলে সরকারের সুনাম ক্ষুণ্ন হবে। আমি প্রতিবাদ করেছি এবং উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি।’


ভুক্তভোগী ছন্নত আলীর স্ত্রী আফরোজা বেগম, আব্দুল আজিজের ছেলে নঈমউদ্দিন ও আরিফুল ইসলাম জানান, সরকার ৪৪০ টাকায় যে পণ্য দিচ্ছে, তাতে প্রতি কেজিতে ২০-২৫ গ্রাম করে কম দেওয়া হচ্ছে। পণ্যের তালিকা সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, প্যাকেজে ১ কেজি মসুরের ডাল, ১ কেজি সোয়াবিন তেল, ১ কেজি চিনি, ১টি লাক্স সাবান ও ১ প্যাকেট লেক্সাস বিস্কুট দেওয়া হচ্ছে।


অভিযোগের বিষয়ে টিসিবির পণ্য বিতরণকারী ডিলার রাকিবুল ইসলামের দায়িত্বপ্রাপ্ত লোকজন জানান, ‘ফ্যানের বাতাসে হয়তো ৫-১০ গ্রাম কম হয়েছে। তবে আমাদের কষ্ট হলেও ফ্যান বন্ধ করে সঠিক ওজনে পণ্য বিতরণ করা হচ্ছে।’ এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কাছে অভিযোগ আসার সাথে সাথে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে পাঠিয়েছি। এরপর সবাইকে সঠিক ওজনে টিসিবির পণ্য প্রদান করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)