জীবননগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্কুলে ফোন ব্যবহার বন্ধের ওপর গুরুত্বারোপ

আপলোড তারিখঃ 2026-09-30 ইং
জীবননগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় জীবননগর উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি।


এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা, জীবননগর থানার ওসি (অপারেশন), উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, সমাজসেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল, সমবায় অফিসার নুর আলম, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমির সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহফুজুর রহমান, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন, জামায়াতে ইসলামীর পৌর আমির হাফেজ ফিরোজ হোসেন, হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাবিবুর রহমান প্রমুখ।


সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা, প্লাস্টিকের ব্যবহার কমানো, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, মানব পাচার প্রতিরোধ, আত্মহত্যার প্রবণতা রোধ, এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। এবং স্কুলের ছেলে-মেয়েদের মোবাইল ফোন নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ নিষেধ, মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আমন্ত্রিত অতিথি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)