দামুড়হুদা জয়রামপুর তিন পরিবারের চলাচলের রাস্তায় তারকাটা, ইউএনওর কাছে অভিযোগ

আপলোড তারিখঃ 2026-09-29 ইং
দামুড়হুদা জয়রামপুর তিন পরিবারের চলাচলের রাস্তায় তারকাটা, ইউএনওর কাছে অভিযোগ ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার জয়রামপুর হাজিপাড়া গ্রামের শরিফুল ইসলামসহ তিনটি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের মোজাফফর আলীর বিরুদ্ধে। এতে বিপাকে পড়েছে জয়রামপুর গ্রামের এই তিনটি পরিবার। গতকাল সোমবার এর থেকে পরিত্রাণ পেতে শরিফুল ইসলাম দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।


অভিযোগসূত্র থেকে জানা যায়, দামুড়হুদা উপজেলাধীন হাউলী ইউনিয়ন পরিষদের অন্তর্গত ২ নম্বর ওয়ার্ডে জয়রামপুর হাজিপাড়ার শরিফুল ইসলামসহ তিন ঘর মানুষ প্রায় ১৬ বছর যাবৎ এই জায়গায় বসবাস করে আসছে। বসবাসের পর থেকেই উক্ত রাস্তা দিয়ে চলাচল করে আসছে এই পরিবারগুলো। চলাচলের রাস্তা ৪ ফুট করে প্রায় ১ কাঠা জমি ক্রয় করা আছে। কিন্তু সামনে প্রায় ১৬ ফুট লম্বা একটা জায়গা হলে তারা মেইন রাস্তায় সরাসরি উঠতে পারবে।


ওই জমির মালিক একই পাড়ার জলিলের ছেলে মোজাফফর আলীর সাথে তারা বাড়ি করার সময় যোগাযোগ করেই বাড়ি করেছিল। সেই সময় জমির মালিক তাদের যাতায়াতের অনুমতি দিয়েছিল এবং রাস্তার উদ্দেশ্যে জমি তাদের কাছে বিক্রি করার মৌখিক প্রতিশ্রুতিও দিয়েছিল। কিন্তু ১ মাস পূর্বে জমির মালিক তাদের না জানিয়েই তারের বেড়া দিয়ে এই পরিবারের লোকজনের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। ফলে তারা তিনটি পরিবার চলাচলের রাস্তার অভাবে মানবেতর জীবন যাপন করছে। জমির মালিককে রাস্তার জন্য বারবার বললেও তিনি কোনো প্রস্তাবে রাজি হচ্ছেন না। এর থেকে পরিত্রাণ পেতে ভুক্তভোগী পরিবারগুলো দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন বরাবর একটি অভিযোগ দায়ের করেন।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন বলেন, ‘আমি হাউলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব ও সচিবকে সবাই যাতে সুন্দরভাবে চলাচল করতে পারে তার নির্দেশনা দেওয়া হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)