আ.লীগ-ছাত্রলীগের তিন নেতাসহ গ্রেপ্তার ৮

জীবননগর থানা পুলিশের রাতভর অভিযান পরিচালনা

আপলোড তারিখঃ 2026-09-29 ইং
আ.লীগ-ছাত্রলীগের তিন নেতাসহ গ্রেপ্তার ৮ ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই অভিযান চলে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সুটিয়া গ্রামের মৃত ইসমাইল মন্ডলের ছেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ওবায়দুল ইসলাম (৫৪), বালিহুদা গ্রামের ওহাব আলীর ছেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাজ্জাদ বিশ্বাস (৫৬), জীবননগর শহরের মহানগর উত্তরপাড়া এলাকার আসাদুজ্জামানের ছেলে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাজেদুজ্জামান দীপ (২৪), মনোহরপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৩), কর্চাডাঙ্গা গ্রামের হামিদ ব্যাপারীর ছেলে নূর হোসেন (৪২), তার সহোদর আমিন হোসেন (৫৫), রোকন মিয়া (৪৫) ও মজিবার (৪২)।


পুলিশ জানায়, গত রাতে জীবননগর থানার ওসি সোলায়মান শেখের নেতৃত্বে পুলিশের পৃথক টিম গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। জীবননগর থানার ওসি সোলায়মান শেখ জানান, গ্রেপ্তারকৃত ওবায়দুল ইসলাম, সাজ্জাদ বিশ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাজেদুজ্জামান দীপ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। তাদের বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)