ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় মো. শেরেগুল (৫৮) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। গতকাল রোববার বেলা ১১টা ৫ মিনিটে সদর উপজেলার হাতিকাটা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শেরেগুল চুয়াডাঙ্গা সদর উপজেলার ইসলামপাড়া এলাকার আব্দুর রহমান ওরফে বুচু মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা সদর থানার এফআইআর নম্বর ১৫, তারিখ ১৯ আগস্ট ২০২৪ এবং জিআর নম্বর ১৭২-এর মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/১১৪/৩২৩/৩২৪/৩২৬ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ ধারায় মামলা রয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার এসআই মহাদেব সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে হাতিকাটা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার শেরেগুলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সমর্পণ করা হয়েছে।
