ছবির ক্যাপশন:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবর্ষ উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় বাদ মাগরিব জীবননগর মুক্তমঞ্চে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. মনজুর রহমান আজাদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ।
প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রমিত বাংলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. রুহুল আমিন মল্লিক, বিশিষ্ট সাহিত্য সংগঠক মো. আব্দুল ওয়াহেদ বিশ্বাস, জীবননগর প্রেসক্লাবের সভাপতি (একাংশ) এম আর বাবু এবং ডা. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবননগর ক্লাবের সেক্রেটারি মো. আরিফুল ইসলাম জোয়ার্দার। এতে সভাপতিত্ব করেন কাজী নজরুল ইসলাম জন্মবর্ষ উৎসব বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাজেদুর রহমান লিটন।
আলোচনা সভায় বক্তারা কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে নজরুলের সৃষ্টিকর্ম ও আদর্শ পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
