ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার স্থানীয় সাহিত্য সংগঠন ‘নিমগ্ন পাঠাগার’-এর উদ্যোগে ‘ইমদাদুল হকের ছোটগল্পে গ্রামীণ জীবন ও ইসলামি ঐতিহ্যের ব্যবহার’ শীর্ষক এক আলোচনা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় পাঠাগার প্রাঙ্গণে এ সেমিনারের আয়োজন করা হয়। প্রভাষক খাইরুল ইসলামের সঞ্চালনায় এবং হাফেজ আল ইমরান বকুলের কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নিমগ্ন পাঠাগারের সহ-সাধারণ সম্পাদক ও লেখক নাদিউজ্জামান রিজভী।
সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন কবি কাজল হায়দার। তিনি তাঁর প্রবন্ধে উল্লেখ করেন, ইমদাদুল হকের গল্প পাঠ করার পর পাঠকের মনে অন্তহীন জিজ্ঞাসা ও অতৃপ্ত পিপাসা তৈরি হয়, যা তাঁর সাহিত্যকর্মের অনন্য বৈশিষ্ট্য। অনুষ্ঠানে কথাসাহিত্যিক পিন্টু রহমান সভাপ্রধানের দায়িত্ব পালন ও সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি ইমদাদুল হকের লেখাকে স্থানীয় জনপদের গল্পবীক্ষায় এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে অভিহিত করেন। এছাড়া অনুষ্ঠানে নিজেদের অনুভূতি ও সাহিত্যভাবনা ব্যক্ত করে বক্তব্য দেন সোহরাব হোসেন, ইসমাইল শিপন, তামিম হোসেন ডালিম এবং স্বয়ং গল্পকার ইমদাদুল হক।
উক্ত আলোলনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক খোন্দকার শাহ আলম মন্টু, গল্পকার মোস্তাফিজ ফরায়েজী, মুফতি মাহদি হাসান, মুনশি মুহাম্মাদ ইমাদুল্লাহ, মো. নাছিম, মো. সিদ্দিক হোসেন, সোহেল রানা, মো. সালাউদ্দীন, বেলায়েত হোসেন বিপু, শারজিল হাসান, আল নাফি, কাজী রোহান ও রাইন রহমান।
