ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযানে মনোয়ার মোল্লা (৪৮) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার হাতিকাটা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মনোয়ার মোল্লা হাতিকাটা গ্রামের মৃত খোদন মোল্লার ছেলে। তিনি আলুকদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ১৯ আগস্ট চুয়াডাঙ্গা সদর থানায় দায়ের করা একটি মামলায় (এফআইআর নম্বর ১৫, জিআর নম্বর ১৭২) তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া যায়। মামলায় দণ্ডবিধির ১৪৩/১১৪/৩২৩/৩২৪/৩২৬ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ ধারায় মামলা রয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার এসআই মহাদেব বাছাঁড় সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
