ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারকে জরিমানা

আপলোড তারিখঃ 2026-09-25 ইং
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারকে জরিমানা ছবির ক্যাপশন:

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী এলাকায় অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে বিএডিসির এক সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মজুদ করা ৩০ বস্তা টিএসপি সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকালে বিষয়খালী এলাকার মেসার্স সৌভিক এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অবৈধভাবে মজুদ রাখা ৩০ বস্তা টিএসপি সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়। সার বিক্রি ও জরিমানাসহ মোট ৫০ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।


অভিযানের সময় উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ উপস্থিত ছিলেন। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মো. মাসুদ রানা বলেন, ‘কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে মজুদ করে রাখা বা কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ নেই। সরকার নির্ধারিত মূল্যে কৃষকের কাছে সার পৌঁছে দিতে নিয়মিতভাবে বাজার ও ডিলারদের কার্যক্রম তদারকি করা হচ্ছে। অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)