উথলী গার্লস স্কুলের এডহক কমিটির সংবর্ধনা ও দায়িত্ব গ্রহণ

আপলোড তারিখঃ 2026-09-25 ইং
উথলী গার্লস স্কুলের এডহক কমিটির সংবর্ধনা ও দায়িত্ব গ্রহণ ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা ও দায়িত্ব গ্রহণ করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন।


প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন খান খোকন বলেন, এডহক কমিটিকে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয় পরিচালনা কমিটির অনেক দায়িত্ব রয়েছে। আশা করি, তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন।


তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, বর্তমানে অনেক জায়গায় দেখা যায়, কিছু শিক্ষক প্রাইভেট ও কোচিং সেন্টার খুলে ব্যবসা করছেন। তাদের কাছে যে শিক্ষার্থীরা পড়াশোনা করে, তাদের বেশি নম্বর দেওয়ার প্রবণতাও দেখা যায়। এতে অনেক মেধাবী শিক্ষার্থী ঝরে পড়ে। শিক্ষকতা একটি আদর্শ পেশা। শিক্ষকরা জাতি গড়ার কারিগর। তাই প্রাইভেট ও কোচিং বাণিজ্যে জড়িত থাকা শিক্ষকদের এ থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষাদানের মাধ্যমে একটি সুন্দর জাতি উপহার দেওয়ার জন্য তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট নাজমুল হুসাইন। এসময় বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, উথলী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ইউনুচ আলী, জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, সূর্য তোরণ ক্লাবের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, অভিভাবক সদস্য আরমান আলী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অমিত খান, সাধারণ সম্পাদক রানা হোসেন, ওয়ার্ড বিএনপির নেতা আব্দুর রাজ্জাক, জিনারুল ইসলাম জান্টু, মশিয়ার রহমান ও আনিছুর রহমান চাঁন্দু।


এছাড়া যুবদলের নেতা রুবেল আহম্মেদ সাঈদ, তৌহিদুল ইসলাম, শিবলু রহমান, আরোজ আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)