আলমডাঙ্গার তিন কৃতী সন্তান বিজেএস পরীক্ষায় সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত

আপলোড তারিখঃ 2026-09-25 ইং
আলমডাঙ্গার তিন কৃতী সন্তান বিজেএস পরীক্ষায় সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত ছবির ক্যাপশন:

সাফল্যের ধারাবাহিকতায় এবার ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন আলমডাঙ্গা উপজেলার তিন কৃতী সন্তান। তারা হলেন- হারদী গ্রামের সাদিয়া আফরিন খান, নওদাপাড়া গ্রামের আনারুল ইসলাম এবং কায়েতপাড়া গ্রামের রাজু আহমেদ।


জানা গেছে, সাদিয়া আফরিন খান আলমডাঙ্গার হারদী গ্রামের সন্তান। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের কৃতী শিক্ষার্থী। অপরদিকে নওদাপাড়া গ্রামের সন্তান আনারুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আর কায়েতপাড়া গ্রামের রাজু আহমেদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের কৃতী শিক্ষার্থী।


তিনজনের শিক্ষাপ্রতিষ্ঠান ও বেড়ে ওঠার পরিবেশ আলাদা হলেও মেধা, অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে তাদের সাফল্যের ঠিকানা এসে মিলেছে একই জায়গায়। ১৮তম বিজেএস পরীক্ষায় সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়ে তারা নিজেদের পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও নিজ নিজ গ্রামের পাশাপাশি পুরো আলমডাঙ্গার জন্য গৌরব বয়ে এনেছেন।


তাদের এই অর্জনে পরিবারের সদস্যদের মধ্যে যেমন আনন্দের সৃষ্টি হয়েছে, তেমনি আনন্দিত আলমডাঙ্গার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্থানীয়দের প্রত্যাশা, তাদের এই সাফল্য নতুন প্রজন্মের শিক্ষার্থীদের পড়াশোনা ও কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে অনুপ্রেরণা জোগাবে।


হারদী মীর শামসুজ্জোহা মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, ‘সাদিয়া আফরিন শুধু হারদী গ্রামের কৃতী সন্তান নয়, সে এখন চুয়াডাঙ্গা জেলাবাসীর কৃতী সন্তান। নিজের এলাকার কোনো ছেলে-মেয়ে যখন নিজের মেধা ও পরিশ্রম দিয়ে বড় কোনো জায়গায় পৌঁছে যায়, সেই আনন্দটা যেন একটু অন্যরকম। কারণ তখন মনে হয়- এই তো আমাদেরই ছেলে, আমাদেরই মেয়ে। এই মাটিরই সন্তান। তাদের সাফল্যের সঙ্গে কোথায় যেন নিজেরও একটা আনন্দ মিশে থাকে।’


কায়েতপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘তোমাদের জীবনের নতুন অধ্যায় আরও সুন্দর হোক, মানুষের জন্য কাজ করার সুযোগ তৈরি হোক- তোমাদের প্রতি এই প্রত্যাশা রইল।’ আলমডাঙ্গার এই তিন কৃতী সন্তানের সাফল্যে স্থানীয়দের মধ্যে গর্ব ও আনন্দের সৃষ্টি হয়েছে। তাদের হাত ধরে আলমডাঙ্গার নাম ভবিষ্যতে আরও দূরে ছড়িয়ে পড়বে- এমন প্রত্যাশা করছেন এলাকাবাসী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)