পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল

মানুষকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান

আপলোড তারিখঃ 2026-09-24 ইং
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ছবির ক্যাপশন:

পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চুয়াডাঙ্গায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে চুয়াডাঙ্গা জেলা সাহিত্য পরিষদ চত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ হাসান চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি সৈয়দ শরিফুল আলম বিলাশের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-বাণিজ্যবিষয়ক সম্পাদক নুর আমীন লালন। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহার সঞ্চালনায় সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা বক্তব্য দেন।
প্রধান বক্তার বক্তব্যে নুর আমীন লালন বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তাঁর অভিযোগ, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি, চাঁদাবাজি ও মানুষের জান-মালের ক্ষতি করছে। এসব কর্মকাণ্ডের দায়ভার কে নেবে, সেই প্রশ্নও তোলেন তিনি। তিনি আরও বলেন, বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। তিনি বলেন, সরকারকে সময় দেওয়া প্রয়োজন এবং দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।


প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম পিটু বলেন, যারা নাশকতা ও বোমাবাজির সঙ্গে জড়িত, তাদের এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী আবারও বোমাবাজি বা নাশকতা করতে এলে দল-মত নির্বিশেষে তাদের প্রতিহত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প সময় অতিবাহিত হয়েছে। সরকারকে সময় দিয়ে দেশের উন্নয়ন ও স্বাবলম্বিতা অর্জনের সুযোগ দিতে হবে। এসময় তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল জাহিদ, সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, সহসভাপতি হামিদুর হক টুটুল, ইলিয়াস হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম শাহরিয়ার বিপ্লব, চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ হাসান, সদস্যসচিব শরিফুল আলম রাজা, চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, সদস্যসচিব আতিকুর রহমান বিদ্যুৎ, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমদাদুল হক, সদস্যসচিব খালেদ সালেহীন রাজু, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকির হোসেন, জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু তালেব, সদস্যসচিব একলাছুর রহমান রাসেল, জীবননগর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ আলী ও সদস্যসচিব সুমন বিশ^াসসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা। কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা অংশ নেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)