ছবির ক্যাপশন:
জীবননগরে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত গান ও একক নৃত্যসহ বিভিন্ন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জীবননগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র ঘোষ, বিশিষ্ট সমাজসেবক ওয়াহিদ বিশ^াস, সংগীত শিল্পী হাসানুজ্জামান বাবলু, জীবননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সেলিম উদ্দিন, শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল মঈন, জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান, থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ইউসুপ আলীসহ অনেকে
