জীবননগরে গ্রামীণ সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ কর্মশালা

আপলোড তারিখঃ 2026-09-23 ইং
জীবননগরে গ্রামীণ সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ কর্মশালা ছবির ক্যাপশন:

জীবননগরে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি।


এলজিইডির গ্রামীন সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় আয়োজিত কর্মশালায় উপজেলা প্রকৌশলী আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শাহিদুজ্জামান। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেটসের জিআইএস স্পেশালিষ্ট মো. কামরান।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন জীবননগর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জুয়েল শেখ, উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, উপজেলা প্রাণিসম্পদক শামছুল আরফিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন, সাংবাদিক এম আর বাবু প্রমুখ। কর্মশালায় উপজেলার ৭টি সড়ক কোর রোডের আওতায় আনার জন্য প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)