জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2026-09-22 ইং
জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:

জীবননগর বাজারে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ, গ্যাস ও খাদ্যপণ্যের মান, মূল্য ও বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।


জানা গেছে, অভিযানে অবৈধভাবে গ্যাস বিক্রয়ের দায়ে মো. আব্দুল মালেকের প্রতিষ্ঠান মেসার্স মালেক গ্যাস হাউজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মিথ্যা বিজ্ঞাপন, লাইসেন্সবিহীনভাবে চিকিৎসাসেবা প্রদান ও ব্যবসা পরিচালনার দায়ে মো. তারিক জাফরের মেসার্স খন্দকার ফার্মেসীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার করে কেক তৈরি ও বিক্রয়ের দায়ে মো. নেচার উদ্দিনের দি কেক হাউজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


এসময় ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদোত্তীর্ণ, মানহীন ও নিষিদ্ধ পণ্য, ওষুধ, বীজ ও শিশুখাদ্য বিক্রি না করার জন্য নির্দেশনা দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)