চুয়াডাঙ্গায় ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু

ক্রেতা-দর্শনার্থীদের জন্য উন্মুক্ত মেলার স্টলগুলো

আপলোড তারিখঃ 2026-09-22 ইং
চুয়াডাঙ্গায় ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু ছবির ক্যাপশন:

বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। গতকাল সোমবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। স্থানীয় পর্যায়ে মেলার সার্বিক সহযোগিতা করছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর্জা শহিদুল ইসলাম। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মমতাজ খাতুন, পাঠকক্ষ সহকারী আবু সাঈদ মামুন, বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির লাইব্রেরি ইনচার্জ সৈয়দ আল মাসুদ সিদ্দিকী এবং ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ জান্নাতুল নাঈম। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আয়োজকেরা জানান, ২১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। পাঁচ দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন ধরনের বইয়ের সমাহার থাকছে। প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য মেলার স্টলগুলো উন্মুক্ত থাকবে।


দেশব্যাপী পাঠাভ্যাস গড়ে তোলা, বই পড়ার প্রতি মানুষের আগ্রহ বাড়ানো এবং সাংস্কৃতিক চর্চাকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে এ ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হচ্ছে। চুয়াডাঙ্গার আয়োজনেও স্থানীয় পাঠক, শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)