চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার

এসপি রুহুল কবীর খানকে ডিএমপিতে বদলি

আপলোড তারিখঃ 2026-09-22 ইং
চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার ছবির ক্যাপশন:

বিসিএস (পুলিশ) ক্যাডারের দুই কর্মকর্তাকে বাগেরহাট এবং চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে সরকার। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে ২০ সেপ্টেম্বর উপসচিব তৌছিফ আহমেদের সই করা এ প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে।


চুয়াডাঙ্গা ও বাগেরহাটের নতুন পুলিশ সুপার দুইজন হলেন- এসবির পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার এবং পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মো. জামিরুল ইসলামকে বাগেরহাটের পুলিশ সুপার করা হয়েছে। একই প্রজ্ঞাপনে, বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার এবং চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানকে ডিএমপিতে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টাসের অপর একটি আদেশে রুহুল কবীর খানকে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)