বদলিজনিত বিদায় সংবর্ধনা গ্রহণকালে চুয়াডাঙ্গার পুলিশ সুপার রুহুল কবীর খান

এখানের দায়িত্ব পালন কর্মজীবনের স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে

আপলোড তারিখঃ 2026-09-22 ইং
বদলিজনিত বিদায় সংবর্ধনা গ্রহণকালে চুয়াডাঙ্গার পুলিশ সুপার রুহুল কবীর খান ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায়ী বক্তব্যে পুলিশ সুপার চুয়াডাঙ্গা জেলার নাগরিকবৃন্দ, জেলার সকল সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ টিম সকল পুলিশ সদস্য, সিভিল স্টাফ এবং আউটসোর্সিং সদস্যদের আন্তরিক সহযোগিতা ও সমর্থনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি নবাগত পুলিশ সুপারকে সার্বিক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।


তিনি বলেন, চুয়াডাঙ্গা জেলায় দায়িত্ব পালন করা তাঁর কর্মজীবনের একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। জেলার সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিকতা ও সহযোগিতা তাঁকে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করেছে। তিনি ভবিষ্যতেও চুয়াডাঙ্গা জেলার মানুষের কল্যাণ কামনা করেন।


বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) মো. সোয়েব আহমেদ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) হিমন বিশ্বাসসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, আরআই, টিআইসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।


উল্লেখ্য, মোহাম্মদ রুহুল কবীর খান মহোদয় গত ১৬ মার্চ চুয়াডাঙ্গার ৩১তম পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর দক্ষ নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে এবং জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।


সম্প্রতি তিনি চুয়াডাঙ্গা জেলা হতে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলির আদেশপ্রাপ্ত হন। এ উপলক্ষে জেলা পুলিশ, চুয়াডাঙ্গা কর্তৃক তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বিদায়ী এ অনুষ্ঠানে সহকর্মীদের পক্ষ থেকে তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং তাঁকে একজন মানবিক, মেধাবী, সৎ, চৌকস, পরিশ্রমী ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে আখ্যায়িত করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)