মহেশপুরে পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

ভ্রাম্যমাণ আদালতে দুজেনর কারাদণ্ড

আপলোড তারিখঃ 2026-09-22 ইং
মহেশপুরে পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৩ ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুরে পৃথক অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্টের অভিযোগে আরও দুইজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।


পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আইনশৃঙ্খলা রক্ষা ও পরোয়ানা তামিলের লক্ষ্যে মহেশপুর থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে গত ২০ সেপ্টেম্বর দত্তনগর পুলিশ ক্যাম্পের এসআই মো. আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সিআর-১১২/২৬ ও সিআর-১১৩/২৬ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. ফিরোজ আলীকে কুশাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। পরে তাকে আদালতে সমর্পণ করা হয়।


অপর দিকে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত আরেকটি বিশেষ অভিযানে নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্টের অভিযোগে জলিলপুর মাঠপাড়ার মো. নয়ন মিয়া (২৩) ও লেবুতলা গ্রামের মো. সাইদুর মন্ডলকে (২৫) আটক করা হয়। পরে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় নয়ন মিয়াকে এক মাস এবং সাইদুর মন্ডলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্তদের ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয়েছে। মহেশপুর থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)