নিষিদ্ধ সংগঠন হাউলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-09-22 ইং
নিষিদ্ধ সংগঠন হাউলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাউলী ইউনিয়ন শাখার সভাপতি রাসেল আহাম্মেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাসেল আহাম্মেদ দামুড়হুদা উপজেলার পুরাতন হাউলী গ্রামের আব্দুল আওয়ালের ছেলে। পুলিশ জানায়, গত রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাসেল আহাম্মেদকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করা হয়।


চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে এসআই মো. ফাহিম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, রাসেল আহাম্মেদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। মামলাটি ২০২৬ সালের ৬ জুন দায়ের করা হয়। মামলার নম্বর ৮ এবং এতে সন্ত্রাসবিরোধী আইনের ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।


আটকের পর সোমবার সকালে রাসেল আহাম্মেদকে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার এবং চোরাকারবারি, মাদক ক্রয়-বিক্রয়কারী, দস্যু, ছিনতাইকারী, ডাকাতসহ অবৈধ অস্ত্রধারীদের আটকের লক্ষ্যে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)