উথলী গার্লস স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাড. নাজমুল

আপলোড তারিখঃ 2026-09-21 ইং
উথলী গার্লস স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাড. নাজমুল ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার সদস্যবিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দিয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উথলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও অ্যাডভোকেট নাজমুল হুসাইন। এছাড়া সদস্যসচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, সাধারণ শিক্ষক সদস্য হিসেবে সামছুন নাহার এবং অভিভাবক সদস্য হিসেবে আরমান আলীকে মনোনীত করা হয়েছে।
গতকাল রোববার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে পরিদর্শক মু. এনামুল কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে করা আবেদনের পরিপ্রেক্ষিতে ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এডহক কমিটিটি অনুমোদন করে।


এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় অ্যাডভোকেট নাজমুল হুসাইন সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধসহ বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)