ছবির ক্যাপশন:
মেহেরপুরের মুজিবনগরে অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে উপজেলার কেদারগঞ্জ বাজারের ওয়ালটন শোরুমের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেনÑমুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামের মৃত আবু বক্করের ছেলে আব্দুল ওহাব মল্লিক (৫১), এবং দারিয়াপুর গ্রামের মৃত শম্ভু দাসের ছেলে শ্রী হৃদয় দাস (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার এসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে এএসআই মিলন, মুন্না ও জাহিদ অভিযান পরিচালনা করেন। এ সময় ওই দুই ব্যক্তির কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের মুজিবনগর থানায় নিয়ে যাওয়া হয়।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
