চুয়াডাঙ্গায় সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2026-09-19 ইং
চুয়াডাঙ্গায় সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি’-এর ১৬৩৩তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় পরিষদের নিজস্ব কার্যালয় ‘কুঞ্জ আফিয়েত’ এ আসর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, সঞ্চালনায় ছিলেন মিম্মা সুলতানা মিতা।


অনুষ্ঠানে স্বরচিত গল্প কবিতা পাঠ করেন হারুন অর রশিদ, কাজল মল্লিক, মর্জিনা খাতুন, মো. মোজাম্মেল হক, মো. আব্বাসউদ্দীন, হুমায়ুন কবীর, জি এম জোয়ার্দার, সুমন মালিক, হোসেন মোশাররফ, কাজল মাহমুদ, গোলাম কবীর মুকুল ও মিম্মা সুলতানা মিতা। পাঠকদের লেখা ও সাহিত্য নিয়ে গঠনমূলক  আলোচনা ও পরামর্শ প্রদান করেন ইকবাল আতাহার তাজ, সরদার আলী হোসেন, হুমায়ুন কবীর, মাহমুদ কবীর ও গোলাম কবীর মুকুল।


সভাপতি ইকবাল আতাহার তাজের সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে ঐতিহ্যবাহী ‘পদধ্বনি’ আসরের ১৬৩৩তম পর্বের সফল সমাপ্তি ঘটে। চুয়াডাঙ্গার স্থানীয় কবি ও সাহিত্যিকদের এই মিলনমেলায় মো. জহির রায়হান, শেখ পিণ্টু, হোসেন মোহাম্মদ ফারুকসহ জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।


সাহিত্য পরিষদের সভাপতিসহ কবি সাহিত্যিকগণ চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ও সাহিত্য পরিষদের উপদেষ্টা ড. মুন্সি আবু সাইফকে চুয়াডাঙ্গা হাসপাতালের আইসিইউতে দেখতে যান এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)