চুয়াডাঙ্গার নবীননগরে জামে মসজিদে আর্থিক সহায়তা

আপলোড তারিখঃ 2026-09-19 ইং
চুয়াডাঙ্গার নবীননগরে জামে মসজিদে আর্থিক সহায়তা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নবীননগর পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন ও ছাদ ঢালাইয়ের কাজে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছে সামাজিক সংগঠন ‘নবীন সূর্যোদয়’। গতকাল শুক্রবার জুমার নামাজের পর মসজিদ কমিটির কাছে অনুদানের ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। এসময় নবীন সূর্যোদয় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম (মাস্টার), সাংগঠনিক সম্পাদক আসিফ বুলবুল, অর্থ সম্পাদক শাহিন উদ্দিন, কোষাধ্যক্ষ সাব্বির হোসেন (জাহিদ), দপ্তর সম্পাদক তানজিল আহম্মেদ, মিডিয়া ও প্রচার সম্পাদক ইকরামুল হক, যুব ও ক্রীড়া সম্পাদক মো. শিহাব উদ্দিন (মিঠু), গ্রন্থাগার ও সাহিত্যবিষয়ক সম্পাদক সোহানুর রহমানসহ সংগঠনের কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।


সংগঠনটির সদস্যরা জানান, মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ‘নবীন সূর্যোদয়’ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় নবীননগর গ্রামের অসহায়, দুস্থ ও অসুস্থ মানুষের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া নবীননগর পশ্চিমপাড়া জামে মসজিদে কার্পেট ও জেনারেটর দেওয়া, পূর্বপাড়ার দুটি অসহায় বিধবা পরিবারের জন্য টিউবওয়েল স্থাপন ও প্রতিস্থাপনে সহায়তা করা হয়েছে। গ্রামের মানুষের জন্য বিনামূল্যে রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা এবং শিশু ও বয়স্কদের নেবুলাইজারের ব্যবস্থাও করেছে সংগঠনটি।


সংগঠনের পক্ষ থেকে গ্রামের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী শিক্ষককে সম্মাননা দেওয়া হয়েছে। পাশাপাশি চুরি হয়ে যাওয়া অটোভ্যানের কারণে উপার্জনের পথ হারানো একটি অসহায় পরিবারের জন্য নতুন অটোভ্যানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পূর্বপাড়া কবরস্থানে দেওয়া হয়েছে সোলার লাইট। এছাড়া গ্রামের গুণীজন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করেছে ‘নবীন সূর্যোদয়’।


সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজের উন্নয়নমূলক কাজে সংগঠনটি সবসময় মানুষের পাশে থাকতে চায়। এ উদ্যোগগুলো আরও বিস্তৃত করতে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতাও কামনা করেন তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)