আন্দুলবাড়ীয়া বালিকা বিদ্যালয়ের পুনরায় সভাপতি হলেন আজিম খান

আপলোড তারিখঃ 2026-09-18 ইং
আন্দুলবাড়ীয়া বালিকা বিদ্যালয়ের পুনরায় সভাপতি হলেন আজিম খান ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী মো. আজিম খান। গত মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর অঞ্চলের বিদ্যালয় পরিদর্শক মো. এনামুল কবীর স্বাক্ষরিত এক আদেশে ছয় মাস মেয়াদী এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।


কমিটিতে পদাধিকারবলে সদস্যসচিব করা হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. আলী হোসেনকে। শিক্ষক প্রতিনিধি হয়েছেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান (সোনা) ও অভিভাবক সদস্য হয়েছেন আশাদুজ্জামান (মুকুল)। আজিম খান পুনরায় এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)