পুনরায় আন্দুলবাড়ীয়া কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত সাইদুর রহমান বাবু

আপলোড তারিখঃ 2026-09-17 ইং
পুনরায় আন্দুলবাড়ীয়া কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত সাইদুর রহমান বাবু ছবির ক্যাপশন:

পুনরায় জীবননগর উপজেলার এমপিওভুক্ত আন্দুলবাড়ীয়া কলেজ পরিচালনা এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা ছাত্রদলের সহসভাপতি সমাজসেবক সাইদুর রহমান বাবু। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ধারা-৬৪ অনুসারে গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর অঞ্চলের কলেজ পরিদর্শক প্রফেসর মো. কবুয়াত আলী বিশ্বাস স্বাক্ষরিত ছয় মাস মেয়াদি এডহক কমিটির লিখিত অনুমোদন দেওয়া হয়।


অনুমোদিত কমিটিতে পদাধিকারবলে সদস্যসচিব নির্বাচিত হয়েছেন- আন্দুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ এসএম এনায়েতুল হক। শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন কলেজের জীববিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক হাসানুজ্জামান খান পলাশ এবং অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন মোল্লা মো. মনিরুজ্জামান সুজন।


এদিকে, সাইদুর রহমান বাবু পুনরায় এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ, বিজিএমইএ ও জেলা বিএনপির সভাপতি এবং ঢাকাস্থ রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান খোকন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আজিম খান, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য শহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সেলিম আকতার খান মিন্টু, সাংগঠনিক সম্পাদক শেখ হাফিজুর রহমান হাফিজ, জেলা যুবদলের সহসভাপতি মোল্লা ফয়েজ আহমেদ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা বিপুল হোসেন দরবেশ, সদস্যসচিব মোস্তাফিজুর রহমান মুক্তার, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবদল নেতা মির্জা হামিদুর রহমান শিলন, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পল্লব খান, সাধারণ সম্পাদক রহমতুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)