সরোজগঞ্জ বাজারে ওপেন হাউস ডে ও মাদক বিরোধী সমাবেশ

মাদক নির্মুলে সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ

আপলোড তারিখঃ 2026-09-17 ইং
সরোজগঞ্জ বাজারে ওপেন হাউস ডে ও মাদক বিরোধী সমাবেশ ছবির ক্যাপশন:

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক বিরোধী সামাজিক আন্দোলন জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে ওপেন হাউস ডে, মাদক বিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটায় সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের উদ্যোগে সরোজগঞ্জ বাজারে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সরোজগঞ্জ বাজার কমিটির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজ হোসনে। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নূরুল্লাহ, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ রহমান এবং শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিবুল আলম সুজন।


এছাড়া কুতুবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুর রউফ, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মামুন হাওলাদার, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি আশিকুর রহমান আশিক, চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহাবুব রহমান, শংকরচন্দ্র ইউনিয়ন কৃষক দলের সভাপতি রায়হান উদ্দীন, সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাহফুজুর রহমান নওশাদ, সদরুল আলম, এএসআই ওহিদুল ইসলাম, এএসআই শামীম হোসেন, সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ শরীয়তউল্লাহ, সুম্ভনগর ক্যাম্পের ইনচার্জ সাইফুল্লাহ হোসেনসহ পুলিশের সদস্য, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোখলেসুর রহমান।


সভায় মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব, মাদকাসক্তির কারণে ব্যক্তি, পরিবার ও সমাজে সৃষ্ট নানা সমস্যা এবং মাদক কারবারের সামাজিক কুফল নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের দায়িত্ব ও করণীয়, অনলাইন জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক সচেতনতা এবং আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজ হোসনে বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ করলেই হবে না; এর পাশাপাশি প্রয়োজন সামাজিক প্রতিরোধ, জনসচেতনতা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ। পুলিশ ও জনগণ একসঙ্গে কাজ করলে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব।


তিনি আরও বলেন, মাদক কারবারি ও মাদকাসক্তদের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ও সমাজের সচেতন নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে তরুণ ও কিশোরদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও সক্রিয় হতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)