ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে পাশর্^বর্তী মসজিদ থেকে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের শফি মন্ডল। এসময় পথিমধ্যে একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। এতে সে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় কবিরাজের মাধ্যমে চিকিৎসা দেওয়ার পূর্বেই নিহত হয়। শফি মন্ডল উপজেলার খাদিমপুর গ্রামের নূর বাক্স মন্ডলের ছেলে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
