মেহেরপুরে মাদক ও গুলিসহ পিতা-পুত্র আটক

আপলোড তারিখঃ 2026-09-16 ইং
মেহেরপুরে মাদক ও গুলিসহ পিতা-পুত্র আটক ছবির ক্যাপশন:

মেহেরপুরে গুলি, মাদক ও নগদ টাকাসহ পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে মাদকবিরোধী টাস্কফোর্স টিম। গতকাল মঙ্গলবার বেলা ১০টার দিকে মেহেরপুর পৌর শহরের তাঁতীপাড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, কার্তুজ ও মাদক বিক্রির নগদ টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মেহেরপুর শহরের তাঁতীপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে ফিরোজ হোসেন (৪৮) এবং তার ছেলে আমানুল্লাহ (২৬)।


মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাশেদ আহমেদ বলেন, তাঁতীপাড়া এলাকায় পিতা-পুত্র মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৭৩ পিস ইয়াবা, ১ কেজি ৮১৩ গ্রাম গাঁজা, ২৩ গ্রাম গাঁজার বীজ, ৬৪ গ্রাম ভাং পাতা ও ৫ রাউন্ড গুলি জব্দ করা হয়। এছাড়া মাদক বিক্রির ৯ লাখ ৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।


অভিযানে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জামিলুর রহমান খান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)