মুজিবনগরে খোয়া ভাঙা মেশিন উল্টে নির্মাণ শ্রমিক নিহত

আপলোড তারিখঃ 2026-09-16 ইং
মুজিবনগরে খোয়া ভাঙা মেশিন উল্টে নির্মাণ শ্রমিক নিহত ছবির ক্যাপশন:

মেহেরপুরের মুজিবনগরের বল্লভপুরে খোয়া ভাঙা মেশিন উল্টে লিখন হোসেন (২৭) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন শ্রমিক। গতকাল মঙ্গলবার সকালে দুর্ঘটনার পর দুপুরে কুষ্টিয়ার একটি হাসপাতালে লিখনের মৃত্যু হয়। নিহত লিখন হোসেন মুজিবনগর উপজেলার দারিয়ারপুর খানপুর গ্রামের খোকন মিয়ার ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মুজিবনগর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক সমিতির কার্যালয় থেকে একটি খোয়া ভাঙা মেশিন নিয়ে কয়েকজন শ্রমিক আনন্দবাস গ্রামে যাচ্ছিলেন। বল্লভপুর গ্রামের সিমিল এলাকায় পৌঁছালে মেশিনের সামনের চাকার এক্সেল ভেঙে উল্টে পড়ে। লিখন হোসেন গাড়ির নিচে চাপা পড়ে। স্থানীয়রা গিয়ে আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। সেখানে সামান্য আহত কয়েকজন শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহত লিখনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার মৃত্যু হয়।


মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার জানান, দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)