সরোজগঞ্জে ১৪ গ্রাম গাঁজাসহ দুইজন আটক

আপলোড তারিখঃ 2026-09-16 ইং
সরোজগঞ্জে ১৪ গ্রাম গাঁজাসহ দুইজন আটক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার কিরোনগাছি মোড়ে বিশেষ অভিযান চালিয়ে ১৪ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করেছে সরোজগঞ্জ ক্যাম্প পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে কিরোনগাছি মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন- কিরোনগাছি গ্রামের আবু মুসার ছেলে ফরিদ (৪৫) ও একই গ্রামের আব্দুল গনির ছেলে নজরুল ইসলাম (৪৬)।


পুলিশ সূত্রে জানা যায়, সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের সদস্যরা কিরোনগাছি মোড়ে চিরুনি অভিযান ও তল্লাশি চালানোর সময় ওই দুইজনের কাছ থেকে ১৪ গ্রাম গাঁজা উদ্ধার করেন। পরে গাঁজাসহ তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সরোজগঞ্জ ক্যাম্পের ইনচার্জ এসআই নওশাদ মাহফুজ। এ সময় এএসআই সদরুল আলমসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পুলিশ জানিয়েছে, আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)