বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-09-16 ইং
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাঈম পারভেজ সজলকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা আরামপাড়া রেলস্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানার এফআইআর নম্বর ১, জিআর নম্বর ২০৩, তারিখ ৩ অক্টোবর ২০২৪-এর মামলায় সজলকে তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১১৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার এসআই অনুজ কুমার সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।


পুলিশের দাবি, নাঈম পারভেজ সজল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি। গ্রেপ্তার সজল চুয়াডাঙ্গা সদর উপজেলার আরামপাড়ার বাসিন্দা। তিনি চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)