দৈনিক সময়ের সমীকরণে সংবাদ প্রকাশের পর প্রতিবন্ধী পরিবারের পাশে পিআইও অফিস

আপলোড তারিখঃ 2026-09-16 ইং
দৈনিক সময়ের সমীকরণে সংবাদ প্রকাশের পর প্রতিবন্ধী পরিবারের পাশে পিআইও অফিস ছবির ক্যাপশন:

দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় সংবাদ প্রকাশের পর আলমডাঙ্গার অসহায় প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা পরিষদ ও পিআইও অফিস। উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় প্রতিবন্ধী সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করা পরিবারটির হাতে গতকাল মঙ্গলবার রাতে শুকনা খাবার ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।


গতকাল মঙ্গলবার রাতে উপজেলা পরিষদের পক্ষ থেকে পরিবারের হাতে শুকনা খাবার ও নগদ ৩ হাজার টাকা তুলে দেন পিআইও অফিসের অফিস সহকারী মহাসিন আলী, বেলগাছি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরাজ আলী ও ওয়ার্ড সদস্য বেল্টু মালিথা। এসময় তারা পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের দুর্দশার কথা শোনেন। পাশাপাশি ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী অসহায় পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন।


উল্লেখ্য, প্রতিবন্ধী সন্তানকে নিয়ে ওই পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন ছিল একটি ভ্যান। সেটি চুরি হয়ে যাওয়ায় পরিবারের উপার্জনের পথ বন্ধ হয়ে যায়। ফলে চরম আর্থিক সংকটে পড়ে পরিবারটি। এমনকি খাবারের অভাবে না খেয়ে দিন কাটানোর পরিস্থিতিও তৈরি হয়। এ নিয়ে সময়ের সমীকরণ পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি উপজেলা পরিষদ কর্তৃপক্ষের নজরে আসে। পরে মঙ্গলবার রাতে তাৎক্ষণিকভাবে পরিবারটির পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়। সহায়তা পেয়ে পরিবারের সদস্যরা উপজেলা পরিষদ, পিআইও অফিসসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)