অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন ওয়াদুদ

সন্ত্রাসীদের হামলায় আহত হয়ে ২২ মাস হাসপাতালে

আপলোড তারিখঃ 2026-09-15 ইং
অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন ওয়াদুদ ছবির ক্যাপশন:

সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হওয়ার ২২ মাস পর মৃত্যুর কাছে হার মানলেন আব্দুল ওয়াদুদ (৫৫)। গতকাল সোমবার ভোরে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আব্দুল ওয়াদুদ ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়ন পরিষদের সদস্য এবং চরখাজুরা গ্রামের শাহাদৎ মহুরির ছেলে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।


পারিবারিক সূত্র জানায়, ২০২৪ সালের ১১ নভেম্বর হাসিনা সরকারের পতনের পর ঝিনাইদহের ঝিনুকমালা আবাসন এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। ঘটনার পর থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ ২২ মাস মৃত্যুযন্ত্রণা ভোগের পর সোমবার ভোরে তিনি মারা যান। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পাগলাকানাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম।


এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, হামলায় আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থেকে মারা যাওয়ার এমন কোনো খবর তার কাছে নেই। তবে তিনি খোঁজখবর নিয়ে দেখবেন বলে জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)