দামুড়হুদার এসিল্যান্ড শাহীন আলমকে রাজশাহী বিভাগে ইউএনও হিসেবে বদলি

আপলোড তারিখঃ 2026-09-15 ইং
দামুড়হুদার এসিল্যান্ড শাহীন আলমকে রাজশাহী বিভাগে ইউএনও হিসেবে বদলি ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন আলমকে রাজশাহী বিভাগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়নের জন্য বদলি করা হয়েছে। গতকাল সোমবার সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন হাতে পান তিনি।


জানা যায়, ২০২৫ সালের ২২ ডিসেম্বর মো. শাহীন আলম দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি নিজের দপ্তরের পাশাপাশি দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব এবং দর্শনা পৌরসভার প্রশাসনিক দায়িত্বও নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. শাহীন আলমকে রাজশাহী বিভাগে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। 
এছাড়া রাজশাহী বিভাগে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়িত হওয়ার পর তাঁকে নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতা অর্পণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)