যশোরে ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত

আপলোড তারিখঃ 2026-09-15 ইং
যশোরে ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত ছবির ক্যাপশন:

জনস্বার্থে দেশের প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে যশোরে ভৈরব নদীতে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার বেলা ১০টায় বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর রিজিয়ন সদর কর্তৃক ভৈরব নদীতে এ মাছের পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা অবমুক্তকরণের উদ্বোধন করেন দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।


মাছের পোনা অবমুক্তকরণ শেষে রিজিয়ন কমান্ডার বলেন, দেশের প্রাকৃতিক জলাশয়গুলোতে মাছের উৎপাদন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৎস্যসম্পদ দেশের অর্থনীতি ও জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধভাবে মাছ শিকার প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।


তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিজিবি বিভিন্ন সময়ে জনকল্যাণমূলক ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে। জনসাধারণের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দেশ, জনগণ ও বিজিবির উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান শেষ হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)