তিনটি দোকান ভষ্মীভূত: প্রায় ৩ লাখ টাকার ক্ষতি

আপলোড তারিখঃ 2017-11-27 ইং
তিনটি দোকান ভষ্মীভূত: প্রায় ৩ লাখ টাকার ক্ষতি ছবির ক্যাপশন:
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে চুয়াডাঙ্গার নিচের বাজারে ভয়াবহ আগুন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা নিচের বাজারে আগুন লেগে তিনটি দোকান ভষ্মিভুত হওয়ার ঘটনা ঘটেছে। আগুন লাগার সঠিক কারন নিশ্চিত করে বলা না গেলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে জানা গেছে। গতকাল রবিবার আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে এ দূর্ঘটনা ঘটে। জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের মৃত শিবু লাল সরকারের ছেলে অজয় ও তার ভাই পলাশের চুয়াডাঙ্গা নিচের বাজারে পান, সুপারি ও তামাকজাত দ্রব্যাদির পাইকারী ব্যবসায়ী। রবিবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে ব্যাপক আকার ধারন করে। এসময় তাদের দোকানের পাশে আল্লার দান হোটেলেও আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পুরো এলাকা ধোয়ায় ঢেকে যায়। অগ্নি নির্বাপনের জন্য চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের সংবাদ দিলে তারা দ্রুত ঘটনাস্থলে আসে এবং অগ্নি নির্বাপনের জন্য কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধাঘন্টা কাজ করে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে পান সুপারির দোকান সম্পূর্ণ এবং খাবার হোটেল আংশিকভাবে ভষ্মিভুত হয়ে যায়। `` এ দূর্ঘটনার বিষয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার খালিদ হাসান জানান, রাত সাড়ে ১১টার দিকে আমরা আগুন লাগার বিষয়ে সংবাদ পাওয়া মাত্রই আগুন লাগা দূর্ঘটনার স্থানে পৌছায় এবং সম্পূর্ণ আগুণ নিয়ন্ত্রন আনতে আমরা দুটি ইউনিট প্রায় আধাঘন্টা চেষ্টা করে অগ্নি নির্বাপন করি। আগুনের সুত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, পাশেই খাবার হোটেল তাই প্রাথমিকভাবে আমরা ধারনা করেছিলাম খাবার হোটেলের চুলা থেকেই আগুনের সুত্রপাত তবে পরে চুলা বাইরে অবস্থিত হওয়ায় আমরা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে নিশ্চিত হয়েছি। আগুনে ভষ্মিভুত পান সুপারি দোকানের মালিক অজয় কুমারের সাথে কথা বললে তিনি জানান, তার দোকানে আনুমানিক প্রায় ৩লক্ষ টাকার মালামাল ছিল। এই ভয়াবহ আগুনে দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তার প্রায় লক্ষাধিক টাকা ঋন নেয়া আছে। তার এই বড় আর্থিক ক্ষতিতে তিনি প্রচন্ড ভেঙে পড়েন। অপরদিকে আল্লার দান খাবার হোটেলের মালিক ইব্রাহিম জানান, তার হোটেলের আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। তার প্রায় ১০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)