দামুড়হুদায় ছাগল চুরির চেষ্টার অভিযোগে তিনজন আটক

আপলোড তারিখঃ 2026-09-14 ইং
দামুড়হুদায় ছাগল চুরির চেষ্টার অভিযোগে তিনজন আটক ছবির ক্যাপশন:

দামুড়হুদায় অভিনব কায়দায় ছাগল চুরির চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুবলপুর গ্রামের উঠতি পাড়ায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন- দামুড়হুদার হাতিভাঙ্গা গ্রামের আজিজুলের ছেলে সিদ্দিক (৫০), দশমীপাড়ার মৃত লুৎফার রহমানের ছেলে রহমান (৫২) এবং কার্পাসডাঙ্গা নতুনপাড়ার জাহাঙ্গীরের ছেলে আলমগীর (৪০)।


স্থানীয় সূত্রে জানা যায়, সুবলপুর গ্রামের একটি বাড়ির সামনে একটি ছাগল শুয়ে ছিল। এসময় সিদ্দিক, রহমান ও আলমগীর একটি ইজিবাইকে করে সেখানে আসেন। তাঁরা ছাগলটির সামনে রুটি ধরছিলেন, যাতে রুটির লোভে ছাগলটি তাঁদের কাছে চলে আসে। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে পড়লে তাঁরা তিনজনকে আটক করে মারধর করেন। পরে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এএসআই শফিকুল ইসলামের কাছে তাঁদের সোপর্দ করা হয়। পরে কার্পাসডাঙ্গা ফাঁড়ির পুলিশ তাঁদের দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করে।


এদিকে, আটক ব্যক্তিদের ব্যবহৃত ইজিবাইকটি ঘটনাস্থল থেকে কে বা কারা নিয়ে গেছে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, ঘটনাস্থলে পুলিশ থাকলেও ইজিবাইকটি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। এমনকি এএসআই শফিকুল ইসলামের কাছে ইজিবাইকের চাবি থাকা সত্ত্বেও সেটি কীভাবে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হলো, তা নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন রয়েছে।


দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা তিনজনকে আটক করে মারধর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের হেফাজতে নেয়। এখনো পর্যন্ত এ ঘটনায় কেউ মামলা করতে আসেনি। ইজিবাইকটি উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)