ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযান : বেগমপুর ক্যাম্প পুলিশের অভিযানে দুই মাদকসেবী আটক
সমীকরণ ডেস্ক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক মাদকব্যবসায়ীকে ১ বছরের কারাদ- এবং দু’মাদকসেবীকে দুই মাস করে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জীবননগরে মাদকসেবনের দায়ে একজনকে ৬ মাসের জেল দেয়া হয়েছে। এছাড়া, বেগমপুর ক্যাম্প পুলিশ চুয়াডাঙ্গার দুই মাদকসেবীকে আটক করে থানায় সোপর্দ করেছে।
নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ক্যাম্প পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে দু’জন মাদক সেবনকারীকে আটক করেছে। রবিবার বিকাল ৪টার সময় আকুন্দবাড়ীয়ার তামালতলা থেকে মাদকসেবনের দায়ে চুয়াডাঙ্গা গোরস্থান পড়ার ওমর ফারুক ও ফার্ম পড়ার মাসুমকে আটক করা হয়। পরে আটককৃত দুই মাদক সেবনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। জানা যায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশে মাদক বিরোধী সমাজ গঠনের লক্ষে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে নিয়োমিত অভিযান চলছে। তারই আংশ হিসেবে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ক্যাম্প পুলিশ আকুন্দবাড়ীয় তামালতলায় অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা পৌর শহরের দুই যুবক গোরস্থানপাড়ার ওমর ফারুক (২২) ও ফার্মপাড়ার মাসুমকে (২৫) মাদক সেবনের দায়ে আটক করে। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকাল ৪টার সময় বেগমপুর ক্যাম্প পুলিশের এএসআই সুমন সঙ্গীয় ফোর্সসহ আকুন্দবাড়ীয়ায় অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা গোরস্থানপাড়ার ওলিউর রহমানের ছেলে ওমর ফারুক ও ফার্মপাড়ার জালাল উদ্দীনের ছেলে মাসুমকে একটি সিজি ১২৫ মটরসাইকেলসহ আটক করে। পরে এসকল মাদক সেবনকারী আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গায় মাদক বিক্রয় ও সেবনের দায়ে তিনজনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার মাদকব্যবসার দায়ে একজনকে ১ বছর, মাদক সেবনের দায়ে দু’জনকে দুই মাস করে কারাদন্ড দেয়া হয়। এছাড়াও আরও একজনকে গাঁজাসহ আটক করা হয়। গতকাল বিকাল ৫টার দিকে স্টেশন এলাকা থেকে গ্রেফতারকৃতদের মধ্যে গাংনী উপজেলার আমতৈল গ্রামের মৃত সামছুদ্দীনের ছেলে সাবান আলীকে ১ বছর, গোবিন্দপুর দাশপাড়ার আক্কাছ আলীর ছেলে মুরাদকে ২ মাসের ও কয়রাডাঙ্গার মৃত মুনছুর আলীর ছেলে ইক্তার আলীকে মাদক সেবনের দায়ে ২ মাসের কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাহাত মান্নান। এদেরকে গতকালই আদালতে সোর্পদ করা হয়েছে। এছাড়া আড়াইশ গ্রাম গাজাঁসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আলমডাঙ্গার পাইকপাড়ার লুৎফর রহমানের ছেলে আমিরুল ইসলামকে মাদক মামলায় আদালতে সোর্পদ করা হয়েছে।
জীবননগর অফিস জানিয়েছে, জীবননগরে প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার বিকালে তাকে গাঁজাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। দ-প্রাপ্ত মাদকসেবী দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের মৃত ইছাহক আলীর ছেলে শাহিন আলম (২৯)। যানা যায়, জীবননগর থানার এসআই নাহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া পিচ মোড়ে অভিযান চালিয়ে মাদকসেবী শাহিন আলমকে আটক করেন। পরে আটককৃতকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯৯০ সালের ১৯ টেবিলের ৩য় কলামের ৭ (ক) দন্ডনিয় অপরাধে আটককৃত শাহিন আলমকে ৬ মাসের কারাদ- প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা।