ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড় বোয়ালিয়া কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বাদ আসর অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। গণসংযোগকালে তিনি স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা শোনেন। এসময় স্থানীয় নেতা-কর্মীরা এলাকার বিভিন্ন বিষয় তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মাসুদ পারভেজ রাসেল বলেন, ‘জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের সমস্যা ও প্রত্যাশা সম্পর্কে জানতে হবে। মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। এলাকার উন্নয়ন ও মানুষের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ তিনি আরও বলেন, সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে এলাকার সমস্যা চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। শান্তি, উন্নয়ন ও জনকল্যাণে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইন ও আদালত সম্পাদক এবং আলমডাঙ্গা উপজেলা জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম। এছাড়া উপস্থিত ছিলেন জিএ থানা জামায়াতের আমির আব্বাস উদ্দিন, সেক্রেটারি কামরুল হাসান সোহেল, ভাংবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমির ইমরান হোসাইনসহ থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ, এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন ১ নম্বর ওয়ার্ড সভাপতি নাসির উদ্দিন। সার্বিক সঞ্চালনায় ছিলেন আব্দুর রহমান লাল্টু। সভাপতিত্ব করেন জয়নাল আবেদীন। এসময় থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
