নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা

আপলোড তারিখঃ 2026-09-09 ইং
নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা ছবির ক্যাপশন:

মেহেরপুরে প্রান্তিক নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও ব্র্যাক ব্যাংক যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। গতকাল মঙ্গলবার সকালে জেলা পরিষদের হলরুমে কর্মশালার উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। উপস্থিত ছিলেন জেলা জাসাসের সদস্যসচিব এ বাকা বিল্লাহ। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন উইট ইনস্টিটিউটের প্রধান নির্বাহী নাজিব রাফে, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের প্রমি নাহিদ, বাড়ি বিক্রয় ডটকমের উদ্যোক্তা আরিফুল ইসলাম ও তানভীর আলম অভি। কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার প্রায় ৩০ জন নারী উদ্যোক্তা অংশ নেন। ব্যবসা পরিচালনার কৌশল, আর্থিক ব্যবস্থাপনা, উদ্যোক্তা দক্ষতা বৃদ্ধি ও আর্থিক সাক্ষরতার বিভিন্ন বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)