শংকরচন্দ্র ইউনিয়নে জামায়াতের গণসংযোগ ও সমাবেশ

আপলোড তারিখঃ 2026-09-08 ইং
শংকরচন্দ্র ইউনিয়নে জামায়াতের গণসংযোগ ও সমাবেশ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সরোজগঞ্জ বাজারে এ গণসংযোগ ও সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শংকরচন্দ্র ইউনিয়ন শাখার আমির আসাদুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান।


প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, দেশে বিদ্যুৎ ও সারের সংকট রয়েছে। সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে জীবনযাপন করছে। অথচ জ্বালানি মন্ত্রী বলছেন, দেশে গ্যাস-তেলের কোনো সংকট নেই। আবার বিদ্যুৎ মন্ত্রী বলছেন, বিদ্যুতের কোনো সমস্যা নেই। বাস্তবে সমস্যা আছে কি না, তা দেশের জনগণই ভালোভাবে জানেন।


তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামী করে কী পেলাম?’- একসময় পুলিশের ভয়ে অনেকে বাড়িতে ঠিকমতো ঘুমাতে পারেননি। আমবাগান ও কলাবাগানে রাত কাটাতে হয়েছে, মশার কামড় সহ্য করতে হয়েছে। একের পর এক মামলা দেওয়া হয়েছে। এখন আর সেই পরিস্থিতি নেই; মানুষ শান্তিতে ঘুমাতে পারছেন।


সমাবেশে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসাইন, কুতুবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা খবির উদ্দিন, চুয়াডাঙ্গা জেলা টিমের সদস্য ও কুতুবপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রউফ, কুতুবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মহরম মুন্সী, চুয়াডাঙ্গা জেলা শাখার প্রচার সম্পাদক মফিজ জোয়ার্দ্দার, বায়তুলমাল সম্পাদক কামাল উদ্দিন। এছাড়া শংকরচন্দ্র ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা মাসুম বিল্লাহসহ বিভিন্ন ওয়ার্ডের ঘোষিত মেম্বার প্রার্থীরা উপস্থিত ছিলেন। সমাবেশটি পরিচালনা করেন মোখলেসুর রহমান লিটন মাস্টার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)