আলমডাঙ্গায় এক পুরিয়া গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-09-08 ইং
আলমডাঙ্গায় এক পুরিয়া গাঁজাসহ যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় পুলিশের বিশেষ চেকপোস্টে এক পুরিয়া গাঁজাসহ তুফান আহমেদ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঝুটিয়াডাঙ্গা ব্রিজের দক্ষিণ পাশে পুলিশের বিশেষ চেকপোস্টে দায়িত্ব পালনের সময় তাকে গ্রেপ্তার করা হয়। তুফান আহমেদ উপজেলার বড়বোয়ালিয়া গ্রামের আদর্শপাড়ার শফি উদ্দিনের ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের এএসআই সরদার হাছিবুর রহমানের নেতৃত্বে এএসআই ছানোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এসময় তুফান আহমেদকে সন্দেহজনকভাবে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তাঁর কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হলে তাকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের নিয়মিত চেকপোস্ট ও অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)