আন্দুলবাড়ীয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

টাইব্রেকারে স্বাগতিক আন্দুলবাড়ীয়া চ্যাম্পিয়ন

আপলোড তারিখঃ 2026-09-07 ইং
আন্দুলবাড়ীয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ছবির ক্যাপশন:

‘মাদককে না বলি, মাদক ছেড়ে খেলা ধরি’Ñএই প্রতিপাদ্যকে সামনে রেে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় ৮ দলীয় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করে আন্দুলবাড়ীয়া ফ্রেন্ডস্ ক্লাব।


ফাইনালে স্বাগতিক আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ফুটবল একাদশ ও হাসাদাহ ইউনিয়ন ফুটবল একাদশ নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতায় থাকে। পরে টাইব্রেকারে হাসাদাহকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্বাগতিক আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ফুটবল একাদশ। জয়সূচক গোলটি করেন ৯ নম্বর জার্সিধারী রাব্বী। দলের নেতৃত্ব দেন অধিনায়ক শেখ শামীম।


ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) আতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির হারুন অর-রশিদ, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, সিনিয়র সাংবাদিক নারায়ণ ভৌমিক, সাংবাদিক আলামিন ও খন্দকার আবুল বাসার।


খেলায় আন্দুলবাড়ীয়া দলের গোলরক্ষক রায়হান আরাফাত সোহান ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা ও হ্যাটট্রিকের কৃতিত্ব অর্জন করেন একই দলের অধিনায়ক শেখ শামীম। ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারটি সৌজন্য প্রদান করেন স্থানীয় ব্যবসায়ী মোল্লা জুয়েল।


খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও ১০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ট্রফি ও ৬ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়। এছাড়া দুই দলের খেলোয়াড়দের মেডেল দেওয়া হয়। ফাইনাল দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)