চুয়াডাঙ্গা জেলা বেকারি মালিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

হাজী সাইজুল আহ্বায়ক ও সদস্যসচিব সজিব

আপলোড তারিখঃ 2026-09-06 ইং
চুয়াডাঙ্গা জেলা বেকারি মালিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন ছবির ক্যাপশন:

বেকারি শিল্পে ব্যবহৃত বিভিন্ন কাঁচামাল ও উপকরণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে চুয়াডাঙ্গার বেকারি শিল্প চরম সংকটের মুখে পড়েছে। এ পরিস্থিতিতে বেকারি শিল্পকে টিকিয়ে রাখা ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে করণীয় নির্ধারণের লক্ষ্যে গতকাল শনিবার দুপুর ১২টায় হোটেল পেয়ারে জেলার বেকারি মালিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শেখ পিয়ার মোহাম্মদ। বিস্তারিত আলোচনা শেষে চুয়াডাঙ্গা জেলা বেকারি মালিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটিতে আহ্বায়ক হিসেবে হাজী সাইজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. তৈয়বুর রহমান জোয়ার্দ্দার বাবু, সদস্যসচিব মো. হাসানুজ্জামান সজিব, অর্থ সম্পাদক মো. হারুন অর রশিদ এবং সদস্য হিসেবে মো. মোজাফফর হোসেন, মো. সুইট আলী ও মোহাম্মদ বাবুকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন মো. মতিয়ার রহমান।

সভায় জেলার প্রতিটি উপজেলায় বেকারি মালিকদের নিয়ে উপজেলা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বেকারিতে ব্যবহৃত কাঁচামাল ও দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির কারণে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় আগামী ১২ সেপ্টেম্বর শনিবার থেকে ৫ টাকার পাউরুটি ও ৫ টাকার কেক তৈরি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেকারি শিল্পের বর্তমান সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ ও সহযোগিতা কামনা করেন সভায় উপস্থিত বেকারি মালিকরা।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)