হাটবোয়ালিয়ায় গোয়ালঘর থেকে গরু চুরি

আপলোড তারিখঃ 2026-09-04 ইং
হাটবোয়ালিয়ায় গোয়ালঘর থেকে গরু চুরি ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়ায় গভীর রাতে গোয়ালঘর থেকে প্রায় দুই লাখ টাকা মূল্যের একটি ফিজিয়ান গাভী চুরি হয়েছে। গত বুধবার দিবাগত রাতে হাটবোয়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। গরুটি স্থানীয় বাসিন্দা এনামুল কসাইয়ের বলে জানা গেছে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার রাতে গরু গোয়ালঘরে রেখে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। গভীর রাতে কোনো একসময় চোরেরা গোয়ালঘরে প্রবেশ করে গুর নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে গাভীটি দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারেন।


এরপর পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন এলাকায় গাভীটির সন্ধানে খোঁজাখুঁজি শুরু করেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত গাভীটির কোনো সন্ধান পাওয়া যায়নি। গাভীটি গাভিন হওয়ায় এর আর্থিক মূল্যও বেশি বলে জানিয়েছেন মালিক এনামুল কসাই।


এনামুল কসাই বলেন, ‘গাভীটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। রাতে গোয়ালঘরে রেখে ঘুমিয়েছিলাম। সকালে উঠে দেখি গাভী নেই। অনেক খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত কোনো সন্ধান পাইনি। গাভীটির মূল্য প্রায় দুই লাখ টাকা। আমরা খুবই দুশ্চিন্তায় আছি।’


স্থানীয়রা জানান, এলাকায় গবাদিপশু চুরি বন্ধে রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে চুরি যাওয়া গাভিটি দ্রুত উদ্ধার এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)