ছবির ক্যাপশন:
চোরাচালান ও মাদক বিরোধী বিশেষ অভিযানে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে। গত ২৯ আগস্ট সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৬৭ লাখ ৫৩ হাজার টাকা। ৬ বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা, বাজিতপুর, মুন্সিপুর ও আইসিপি বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
অভিযানে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৫০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ, তিন বোতল ভারতীয় মদ, ৩০ গ্রাম ভারতীয় হেরোইন, ১০ হাজার ৪৪০ পিস ভারতীয় সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ১০ হাজার ৮০০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, ৩৪ পিস বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস, ২৫ পিস ভারতীয় চকলেট, একটি ভারতীয় কম্বল ও একটি মোটরসাইকেল। এসব মালামালের আনুমানিক সর্বমোট সিজার মূল্য ৬৭ লাখ ৫৩ হাজার টাকা।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, সীমান্তকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
